ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক উল্টে প্রাণ গেল চালক-হেলপারের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ এপ্রিল ২০২৫, ২:৩৩ বিকাল

Link Copied!

ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো. ইদ্রিস। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে এবং নিহত হেলপার ফয়সাল খান একই জেলার মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে।

করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী একটি তরমুজবোঝাই এক ট্রাক ঘোপঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও হেলপার দুজনেই ট্রাকের ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর হেলপারের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত চালককে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো