ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৫, ১২:২৪ বিকাল

Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছখুরিয়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে।

বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মসলেম উদ্দিন জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মোজাহারুল ইসলাম। পথে বর্ষা গোপালপুর এলাকায় বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র