ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৫, ১১:৪৮ সকাল

Link Copied!

নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দু’জন মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন – লক্ষ্মীপুর জেলার দেওপাড়া গ্রামের আবদুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২০) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)। তাদের মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী অটোরিকশাটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনীর দিকে আসছিল। আমিন বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আশপাশের লোকজন অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে, তবে ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো