ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

 ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মার্চ ২০২৫, ৯:৫৫ সকাল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার হাছান আলী (৩০) নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) রাতে ঢাকা-দিনাজপুর সড়কের গোবিন্দগঞ্জের খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা মমদেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ওইসময় মালবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময় খলসী এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ট্রাকটি সড়কের পাশে রেখে ইঞ্জিন মেরামত করছিল। এরই মধ্যে ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জগামী আরেকটি ট্রাক দ্রুতগতিতে ধাক্কা দেয়। তখন দু’টি ট্রাকই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে হাছান আলী ঘটনাস্থলেই নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। অন্য ট্রাকটি রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো