ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা আরোহীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল হাইওয়ে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটোরিকশা আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল এলাকায় সরকার ভাটার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মিলি আক্তার (২৬)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপীর গ্রামের মো. চানবাছারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলি আক্তার ফতেজংপুর ইপিজেড থেকে অটোরিকশায় করে ঢেলাপীর গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। সরকার ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দিনাজপুরগামী ট্রাক অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মিলি আক্তার সড়কে পড়ে গেলে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব, ধান-চালেও মিলবে সুবিধা

দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ, প্রস্তাব ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে স্বাবলম্বী হবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রতিমন্ত্রী

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার, টানা পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২, আহত ৮

আবারও কমলো স্বর্ণের দাম

স্বর্ণের পর কমলো রুপার দামও

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা