ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৫, ১:৫১ বিকাল

Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার যোগীতলা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এ দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তারা দু’জন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল বলেন, ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো