ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে বাসের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৫, ১১:৪৬ সকাল

Link Copied!

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চৈতন্য পাল ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে নিজের ভ্যানে কলা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলেন ওই গ্রামের চৈতন্য পাল। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো