ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ বিকাল

Link Copied!

ঝিনাইদহে ট্রাকচাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে শহরের হামদহ আল-হেরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তরপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং তিনি আল-হেরা মোড় এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে দায়িত্ব পালনের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বাদল মোল্লা। ওই সময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাদল মোল্লা।

এ বিষয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে লাশটি সদর হাসপাতাল মর্গে আছে। তবে এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো