ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস পুকুরে উল্টে শিশু নিহত, আহত ১৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ৫:৫৬ বিকাল

Link Copied!

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা আকাশ বিকাশ পরিবহনের একটি বাস ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ঝিনাইগাতীতে যাচ্ছিল। পথে খৈলকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। আর এসময় একটি শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পুকুর থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আর দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো