ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৪, ১১:১৩ সকাল

Link Copied!

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের জন্য চেকপোস্ট বসাতে না পারায় ঝালকাঠি থেকে ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আকস্মিক বাস বন্ধ হওয়ার কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক টিপু সুলতান বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বেআইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দা ও ব্যাটারিচালিত অটোরিকশা। পাশাপাশি দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের কারণে বাস-মালিকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ কারণে মহাসড়কে আজ সকালে মালিক সমিতি আগের মতো চেকপোস্ট বসালে তাতে বাধা দেয় স্থানীরা।

এর প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিশাল, ভান্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট ও খুলনাসহ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, পুলিশ সুপারকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি দ্রুত এর সমাধান করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো