ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝালকাঠিতে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৫, ১২:২২ বিকাল

Link Copied!

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর ৩ জনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন ( ৬০) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এক দোকানে বসে কিছুলোক চা পান করছিলেন। এসময় বরিশাল থেকে পটুয়াখালীগামী এক মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নিয়ে খাদে পড়ে যায়। এ সময় দোকানে বসা থাকা লোকজন গুরুতর আহত হন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র