ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৫, ১০:৫৬ সকাল

Link Copied!

সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মো. হারুন অর রশিদ। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার কলাগ্রামের আব্দুল সামাদের ছেলে।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (৭ নভেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে মো. হারুন অর রশিদ সিলেটের জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে তিনি পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা

জ্বালানি সংকটের ধাক্কায় দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জামের রেকর্ড বিক্রি