ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জাম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে ৭ ফুটবলারের প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ৩:০৮ বিকাল

Link Copied!

জাম্বিয়ার ফুটবলে নেমে পড়েছে শোকের ছায়া। দেশটির তৃতীয় স্তরের ফুটবল লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথে গত শনিবার দুর্ঘটনায় পড়েছে চাভুমা টাউন কাউন্সিল এফসির খেলোয়াড়বাহী মাইক্রোবাস। এতে সাত ফুটবলার নিহত হয়েছেন। এছাড়া আরও ১২জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী লুসাকায় পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ফাজ)।

ফাজের প্রেসিডেন্ট অ্যান্ড্রিও কামাঙ্গা শোক প্রকাশ করে বলেছেন, ‘আমরা এ ঘটনার বিস্তারিত জানতে ফুটবলার, স্থানীয় জনতা ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।’

শনিবার একটি ম্যাচ খেলতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে যাচ্ছিল চাভুমা টাউন কাউন্সিল। সে সময় ঘটে এ দুর্ঘটনা। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (সিএএফ) প্রেসিডেন্ট প্যাট্রিক মোতসেফে জানিয়েছেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রার্থনা করছেন তিনি ও তাঁর গভর্নিং বডি।

এক বিবৃতিতে প্যাট্রিক বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে ও সিএএফের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। যাঁরা এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, ঈশ্বর তাদের পরিবার, বন্ধু-বান্ধব ও সতীর্থদের শোক সহ্য করার শক্তি দিন ও জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিদেহী খেলোয়াড়দের আত্মা চির শান্তিতে থাকুক।’

আফ্রিকার দক্ষিণাঞ্চলের আঞ্চলিক কাউন্সিল এফএ-এর সভাপতি আর্থুর দি আলমেইদা ই সিলভা উল্লেখ করেছেন, এভাবে তরুণদের জীবন হারানো সত্যিই হৃদয়বিদারক। এক চিঠিতে তিনি বলেছেন, ‘ফুটবল এমন একটি খেলা, যা আমাদের একত্রিত করে, আমাদের অঞ্চলজুড়ে সম্প্রদায়গুলোর জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসে।’

ফাজের উদ্দেশ্যে লেখা চিঠিতে সিলভা আরও লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আপনাদের শোককে ভাগ করে নিচ্ছি। যারা এ অপূরণীয় শোকের মধ্য দিয়ে যাচ্ছে, সেইসব পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহত হয়ে যাঁরা চিকিৎসা নিচ্ছেন, আমাদের ভাবনা ও প্রার্থনাতে তাঁরা আছেন।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো