ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জামালপুরে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট, চরম ভোগান্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মার্চ ২০২৫, ১২:১৮ বিকাল

Link Copied!

জামালপুরে টানা দ্বিতীয় দিনের মতো গণপরিবহন ধর্মঘট চলছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রথমে শুধুমাত্র বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকলেও, মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গতকাল এক বাস শ্রমিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে, হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘট ডাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও গন্তব্যে পৌঁছাতে না পেরে তাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এই ধর্মঘটের কারণে জামালপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো