ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ছয় মাসে সমুদ্রপথে ইতালিতে সবচেয়ে বেশি পৌঁছেছেন বাংলাদেশিরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৬, ১০:৫১ সকাল

Link Copied!

চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আগত অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটির উপকূলে পৌঁছেছেন মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে সবচেয়ে বেশি ৪ হাজার ৩১৪ জন বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। যা মোট আগত অভিবাসীদের প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া, যেখান থেকে ১ হাজার ৭০২ জন ইতালিতে পৌঁছেছেন। এরপর রয়েছে সুদান (১ হাজার ৩৭১), পাকিস্তান (১ হাজার ১৮৫), আলজেরিয়া (১ হাজার ১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), টিউনিশিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)। এছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের একই সময়ে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। চলতি বছরে এ সংখ্যা নেমে এসেছে ১৪ হাজার ৬২৩ জনে, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

মাসভিত্তিক তথ্যেও একই প্রবণতা দেখা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৪৫৭, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০, মার্চে ২ হাজার ১৫০, এপ্রিলে ২ হাজার ৪৫৯, মে মাসে ৩ হাজার ৫৪ এবং জুনে ২ হাজার ৭৫৮ জন ইতালিতে পৌঁছেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরবর্তী যাচাই-বাছাই শেষে এতে সামান্য পরিবর্তন হতে পারে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

Facebook Comments Box

আরও পড়ুন

নিজের প্রাণ বাঁচাতে ডিমকেই ঢাল করছে মৌমাছি, ঝুঁকিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা

স্থূলতা মোকাবিলায় নতুন আশা অরফরগ্লিপ্রন বড়ি

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট ও ভ্যাপের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান

বান্দরবানে পাহাড়ধসে পাকা দালানসহ ৭ বসতঘর ক্ষতিগ্রস্ত

দেশজুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

টানা বর্ষণে বান্দরবানে ভয়াবহ বন্যা, বিপৎসীমার ওপরে তিন নদী

ছয় মাসে সমুদ্রপথে ইতালিতে সবচেয়ে বেশি পৌঁছেছেন বাংলাদেশিরা

কক্সবাজারে পাহাড়ধস-বন্যার তাণ্ডব, প্রাণ গেল ১২ জনের

দুই অঞ্চলে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

টানা বৃষ্টিতে কক্সবাজারের ৩৩ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ

ভারী বর্ষণে পানির নিচে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক, যান চলাচল বন্ধ