যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা সড়কের জগহাটি এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেল যোগে যশোর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে জগহাটি এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান। বাসটি ফাঁকা জায়গা হওয়ায় দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। লাশ উদ্ধার ও নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


