ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ডিসেম্বর ২০২৪, ৫:৪০ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরণ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ ফাঁড়িতে নিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হিরণ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ জগদীশ চন্দ্র জানান, আপ মেইল লোকাল ট্রেনটি চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ার পর রেলগেটের অদূরে এক ব্যক্তি রেল লাইনের ওপর মাথা দেয় আত্মহত্যা করার জন্য। এ সময় ট্রেনে কেটে মস্তক বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা জিআরপি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ফাঁড়িতে নেয়।

জগদীশ চন্দ্র বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো