ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁপাইনবাবগঞ্জে সব আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৫, ৩:২১ বিকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ থেকে ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি ট্রেনসহ সব আন্তঃনগর ট্রেন চালু এবং আট দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন – সুজন জেলা সভাপতি মো. আসলাম কবীর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মো. ইশাহাক আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাব্বির আহমেদ, চিকিৎসক নেতা ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজুর রায়হান, চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, চেম্বার পরিচালক মো. খাইরুল ইসলাম, ডাবলু কুমার ঘোষ, শাহনেওয়াজ খান সিনা প্রমুখ।

বক্তারা নবনির্মিত ডাবল লাইন যমুনা নদী রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপন, পুরাতন রেললাইন সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণসহ যাত্রীসেবা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো