ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৫, ১০:১৫ সকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে আসছিল। এই ট্রেনের মোট ২৭টি তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিন থেকে সাতটি ওয়াগনের পর পাঁচটি লাইনচ্যুত হয়েছে। এরফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল জানান, আমনুরা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে রিলিফ ট্রেন আসছে।

তবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ থাকলেও রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার হাসিবুল।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো