ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ১০:৩৬ সকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের পৌর এলাকার বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা খাতুন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিলেন। এ সময় রহনপুরগামী লোকাল ট্রেনটি পৌঁছালে তিনি সামনে শুয়ে পড়েন। এ সময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে থেকে ফোনে কথা বলছিলেন ওই তরুণী। হঠাৎ রেললাইনে তিনি শুয়ে পড়েন। এ সময় ট্রেনচালক কয়েকবার হর্ন দিলেও সরেননি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রেল পুলিশ মরদেহ ঘটনা স্থল থেকে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো