ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

‘চাঁদপুর শহরে নিরাপদ যানবাহনের জন্য আইন মানতে হবে’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ এপ্রিল ২০২৫, ১:৪৩ বিকাল

Link Copied!

শহরকে যানজটমুক্ত ও শহরবাসীর যাতায়াতের সুব্যবস্থা এবং শৃঙ্খলাবদ্ধ নিরাপদ যানবাহনের লক্ষ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

তিনি বলেন, পৌরসভার শহরের যাতায়াতের সু-ব্যবস্থা করার লক্ষ্যে আজকের এই আয়োজন। ইলেকট্রিক সাশ্রয় ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার বিকল্প ব্যবস্থা দেখানো হলো। পরিবেশ রক্ষার দিকটা আমাদের চালকরা মাথায় তেমন নেয় না। শুধু চালকরা নয়, আমরা অনেকেই অনেকসময় এ চিন্তা করি না।

পৌর প্রশাসক উপস্থিত উদ্যোক্তা কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বর্তমানে যে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চলছে তার থেকে নতুন এই সাশ্রয়ীতে আনতে হলে কিছু সুযোগ সুবিধা আপনাদের দিতে হবে। যেমন বর্তমানে চার্জ করতে যে সময় লাগে তার থেকে কম সময় লাগলে এটাতে আগ্রহ প্রকাশ করবে। এছাড়াও আপনাদেরকে নতুন প্রযুক্তির গাড়িটি শহরের সবার সঙ্গে পরিচয় করাতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুর শহরকে সুন্দর করতে আমি জানি, কিন্তু অনেকে নিয়ম মানবে না। তাই করতে পারি না। নিয়ম বা আইন করতে পারব কিন্তু সে নিয়ম বা আইন সবাইকে মানতে হবে। যে পরিকল্পনার এখানে দেখানো হলো তা খুব সুন্দর। একসময় এটা বাস্তবায়ন হবে।

রোটারিয়ান সোহেল শেখের সঞ্চালনায় সম্ভাবনাময় নতুন প্রযুক্তির যানবাহন সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন, ট্রেড ইন্টারকন্টিনেন্টালের বিজনেস হেড মো. নাঈম হাসান খান, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রবিন খান, ইটিটি (ই টমটম) এর ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিইও অ্যান্ড ফাউন্ডার মো. জয়নাল আবেদীন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো