ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অক্টোবর ২০২৪, ১১:৩০ সকাল

Link Copied!

চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলী সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত সলেমান গাজীর ছেলে। আর আহত উজির আলীর বাড়ি নাটোর জেলায়। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশা মুখিমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক নিহত এবং একজন যাত্রী গুরুতর আহত হয়। আর অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো