ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ সকাল

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দশানী বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি মোহনপুর গ্রামে।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক গোপালকান্দি গ্রামের ইশান (১৯) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একই গ্রামের আরও দুই তরুণ হাসান (১৬) ও সাফায়েত (১৬) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মোহনপুর থেকে গোপালকান্দি গ্রামের উদ্দেশ্যে ফেরার পথে দশানী বেড়িবাঁধ এলাকায় হঠাৎ বৃদ্ধ বোরহান উদ্দিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং মোটরসাইকেলের চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন। চালককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র