ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন যুবক

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ নভেম্বর ২০২৪, ১২:৪৭ বিকাল

Link Copied!

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে বায়োজিদ হোসেন (২৫) নামে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদী-নাটোর-রাজশাহী রেলরুটের নাটোরের লালপুর উপজেলার দহরশৈলা ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত বায়োজিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মানচিরি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে বায়োজিদ ঢাকা-রংপুর রুটের রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি বাইপাস স্টেশনে না থামার কারণে চলন্ত ট্রেন থেকেই তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। আর এতেই ট্রেনের নিচে পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মখলেছুর রহমান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বায়োজিদকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, যাত্রীবাহী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তার দেওয়া তথ্যমতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো