ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অগাস্ট ২০২৫, ৪:৫২ বিকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম খায়ের উদ্দিন ডালিম (৩০)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলোকদিয়া গ্রামের রেয়ান উদ্দিন ভূঁইয়ার ছেলে। বারইয়ারহাট পৌরবাজারের কামার গলিতে পাওয়ার ইলেকট্রনিকস নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিম প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘খায়ের উদ্দিন ডালিমের মরদেহ উদ্ধার করে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। রোববার সকালে তার জানাজা শেষে দাফন করা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো