ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ । ২৮৭ জন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের দুই ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল খান (৫৭)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুলাল খান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তার ভাই মোটরসাইকেল চালক রুহুল আমিন খানকে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত দুই ভাই গোপালগঞ্জ জেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি খাগাইলে ফিরছিলেন।

এদিকে, আপন দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।