ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৪, ৩:৫২ বিকাল

Link Copied!

গোপালগঞ্জে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ব্যবসায়ী (ঠিকাদার) নুরুল ইসলাম সিকদার (৫০) ও অপর ব্যবসায়ী মোটরসাইকেল চালক মানিক মণ্ডল বাবু। নিহত নুরুল ইসলাম সিকদার শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা বলেন, নুরুল ইসলাম তার ঠিকাদারি কাজের সাইট পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে সদর উপজেলার কাঠি থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড় হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

তিনি বলেন, মোটরসাইকেলের পেছনের সিটে বসে থাকা নুরুল ইসলাম সিকদার সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক মানিক মণ্ডল বাবু মারাত্মক আহত হন। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে ফরিদপুরের ভাঙা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো