ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জে গাছে বাসের ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫৭ বিকাল

Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারবাইজার আরিফ হোসেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের পিছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। চালক ও সুপারভাইজারসহ ১২ জন আহত হন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাসের চালক ও সুপারবাইজারকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো