ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ নভেম্বর ২০২৫, ৪:০০ বিকাল

Link Copied!

গাজীপুরের কোনাবাড়ীতে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়ে কোনাবাড়ীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম বকুল মিয়া (৩৫)। তিনি নীলফামারীর তলডোমর থানার বসুনিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)। তারা বকুল মিয়ার পরিবারের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ীর দিকে সিএনজিযোগে আসছিলেন বকুল মিয়া ও তার পরিবার। পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি সিএনজির সামনে এসে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়ার মৃত্যু হয় এবং তার পরিবারের তিনজন আহত হন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও সংশ্লিষ্ট গাড়িচালককে শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র