ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৪, ২:০৫ বিকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে পিকনিক যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটির) ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ শিক্ষার্থী। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

পুলিশ জানায়, আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিআরটিসি দ্বিতল বাসে করে স্থানীয় মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে ওই রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে দ্বিতল বাসটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

এ সময় আহত হয়েছেন ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর পাঁচ শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। তারা সবাই বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, যে সড়কে কোনো দিন বাস চলাচল করে না, সেই সড়ক দিয়ে দ্বিতল বাস নিয়ে পিকনিকে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। যার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়াও বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকায় এমন দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো