ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ সকাল

Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে শসা বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (০৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, পিকআপ ভ্যানটি নরসিংদী থেকে শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল।

কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা পিকআপ ভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো