ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, হতাহতের ঘটনা হয়নি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ বিকাল

Link Copied!

গাজীপুর মহানগরের পূবাইল কলেজ গেটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটেছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনা ঘটে সকাল ৭টার দিকে, পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের কলেজগেট রেলগেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেলগেট পার হওয়ার সময় হঠাৎ গেটের ওপর আটকে যায়। ট্রেন আসার সঙ্গে সঙ্গে চিৎকার শুরু হয়। ট্রাক সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ঠিক সেই সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি এসি বগির দরজা ভেঙে যায়, এবং কিছুদূর এগিয়ে থেমে যায়।

যাত্রী আরিফ হোসেন বলেন, “ট্রেন চালক আগেই ব্রেক করেছিলেন। নাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আমরা সবাই আতঙ্কে ছিলাম, তবে অল্পের জন্য বেঁচে গেছি।”

রেলগেট কিপার স্বপন বলেন, “আমি একপাশের গেট বন্ধ করেছিলাম। হঠাৎ ট্রাকটি রেললাইনের ওপর আটকে যায়। চেষ্টা করেও সরানো সম্ভব হয়নি।”

ট্রাকচালকও জানান, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। বারবার চালু করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে ট্রেন এসে ধাক্কা দেয়।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও দ্রুত উদ্ধারকাজের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র