
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেন শ্রীপুর রেলস্টেশন পার হওয়ার পর এক ব্যক্তি দৌড়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান তিনি। মুহূর্তেই ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিলে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, “ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”