ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

গাজীপুরে ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ । ১১৪ জন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উত্তরা কামারপাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ্জামান জানান, ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় রেললাইন অতিক্রম করার সময় ট্রাকটি আটকে যায়। ঠিক সে সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।

ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।