ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৬ বিকাল

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল সিল্কসিটি ট্রেন। ট্রেনটি যখন কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন অতিক্রম করে, তখন ট্রেনের ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে ঝুলে শরীরে বাতাস লাগাচ্ছিলেন ওই যাত্রী।

একপর্যায়ে সিগন্যালের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তিনি নীল রঙের টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট পরিহিত ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির উজ-জামান জানান, নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

শীতলপাটি-মৃৎশিল্পের পণ্য যাবে বিশ্ববাজারে: অর্থমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

realme C100x Comes with Massive 8000mAh Titan Battery Built for All-Day Power

এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements