ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:০৪ বিকাল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, আজ সকালের দিকে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর (৫০এ) পাশে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় লোকজন।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো