ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাংনীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ১:১২ বিকাল

Link Copied!

মেহেরপুরের গাংনীতে চলন্ত আলগামন (ইঞ্জিনচালিত ভ্যান) উল্টে নাহিদ হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের বাবুল হোসেনের ছেলে। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলগামনটিতে চালকসহ মোট তিনজন ছিলেন। তারা কাথুলী থেকে গাংনীর দিকে ফিরছিলেন। পথে চৌগাছা মাঠ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আলগামনটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয় নাহিদসহ তিনজন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হলেন—আলগামন চালক সামিউল ইসলাম ও নিহত নাহিদের বন্ধু আজমান হোসেন। তারা বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো