ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাংনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ৪:০৮ বিকাল

Link Copied!

মেহেরপুরের গাংনীতে মদিনা ট্যাংকি বহনকারী ট্রাকের ধাক্কায় মকলেচুর রহমান বান্টু (৬০) নামের এক সার্ভেয়ার (আমিন) নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে গাংনী-সাহারবাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। মকলেচুর রহমান বান্টু উপজেলার সাহারবাটি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী কেআরএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হজরত আলী জানান, তিনি স্কুল শেষে নিজ বাড়ি গোপালনগরে ফিরছিলেন। পথিমধ্যে সাহারবাটি- গাংনী সড়কে মোটরসাইকেল চালক ও তার পিছনে পিছনে মদিনা ট্যাংকি ভর্তি একটি ট্রাক সাহারবাটি গ্রামের দিকে যেতে দেখেন। মোটরসাইকেল চালক পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় পৌঁছালে মদিনা ট্যাংকি ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত লেগে গুরুতর আহত হয়।

পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সে তোলার পর গাংনী হাসপাতালেই মারা যান তিনি।

ড্রাইভার আলামিন ও হেলপার এনায়েত পালিয়ে গেলেও দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে এলাকাবাসী আটক করে পুলিশ সোপর্দ করেন। ট্রাকের নাম্বার- ঢাকা মেট্রো অ ১১-৫১১৭।

গাংনী থানা অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি