ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুলাই ২০২৫, ১০:৩৮ সকাল

Link Copied!

খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

বর্তমানে ওই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত যুবক দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা তোতা ইসলামের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এস আই আজাদ রহমান বলেন, শুক্রবার বিকেলে বৃষ্টির সময়ে নাঈম ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মূল রাস্তার দিকে যাচ্ছিলেন। খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি ট্রেনের সঙ্গে নাঈম ইসলামের ধাক্কা লাগে। তিনি ট্রেনের নিচে চলে যান। তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো