ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলনায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৫, ৪:৩৩ বিকাল

Link Copied!

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থানের মোড়ে সড়ক দুর্ঘটনায় মুকরিমা বিনতে মোহন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঢাকার কামরাঙ্গীরচরের যাওলা গ্রামের মোহন ব্যাপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে মুকরিমা মাথায় গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ট্রলিটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো