ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ সকাল

Link Copied!

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গুলিবর্ষণ এবং সন্ত্রাসের সঙ্গে জড়িতদের নির্দিষ্ট সময়ে গ্রেফতার না করায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘোষিত এ কর্মসূচিতে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার সঙ্গে সব প্রকার দুরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ভোরে তারা বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশের সতর্কতার কারণে তা সফল হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো