ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি আজ আমিরাত থেকে দেশে ফিরছেন

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ বিকাল

Link Copied!

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয়ায় বিভিন্ন দন্ডে দন্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেন। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই ৫৭ জনের ১৪ জন আজ দেশে ফিরছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ক্ষমা পাওয়া ১৪ জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দলটি আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।’

এর আগে ৩ সেপ্টেম্বর অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। নোবেল বিজয়ী ড. ইউনূস সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের দন্ড মওকুপ করার জন্য আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অনুরোধ করেন। পরবর্তীতে শেখ জাহেদ বাংলাদেশিদের সাজা মওকুফ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক