ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুন ২০২৫, ১:১২ বিকাল

Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্ব আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা উপজেলার ১০মাইল এলাকার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিহত অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এমন সময় ভেড়ামারা উপজেলার ১০মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অন্তর পালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় গুরুত্ব আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভেড়ামারা থানার (ওসি) তদন্ত রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো