ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ঈমামের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ এপ্রিল ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

মসজিদ থেকে নামাজ পড়ে আর বাড়ি ফেরা হলো না মোহাম্মদ আলীর (৭২)। দ্রুতগামী এক মালবাহী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়ার পাটিকাবাড়ীর নওদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী ইবি থানার ফকিরাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা জামে মসজিদের ঈমাম। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ফজরের নামাজ শেষ করে সকাল ৬টা দিকে পায়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন মসজিদের ঈমাম মোহাম্মদ আলী। ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা এক দ্রুতগামী মালবাহী ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে ট্রাকের চালক রাজা মিয়া এবং হেলপার মাসুদ রানাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সৌপর্দ করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো