ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৫, ১০:০৮ সকাল

Link Copied!

কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইতি খাতুন (৩০) ও তার ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের সিদ্দিকী আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে আব্দুল কাদের সিদ্দিকী শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে পৌঁছালে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। আহত হন আব্দুল কাদের।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।’

চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত একজনকে উদ্ধার করে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো