ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

কুয়ালালামপুরে মধ্যরাতের অভিযান, আটক ২৫ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৬, ৫:৪১ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক নাটকীয় অভিযানে ২৫ জন বাংলাদেশিসহ মোট ৭৯ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরের জালান চৌকিত এলাকার একটি ১৯ তলা পুরনো অ্যাপার্টমেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শুরুর পর অনেক প্রবাসী ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মগোপনের চেষ্টা করেন। একাধিকবার কড়া নাড়ার পরও সাড়া না পেয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

তল্লাশিকালে দেখা যায়, কেউ পুরনো মালামালের স্তূপের পেছনে, আবার কেউ রান্নাঘরের সিঙ্কের নিচে লুকিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের (অপারেশন) উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ৭৯ জনের মধ্যে ২৩ জন নারী রয়েছেন। আটকদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩৯ জন, বাংলাদেশের ২৫ জন, নেপালের ১০ জন, ভারতের ২ জন, পাকিস্তানের ২ জন এবং মিয়ানমারের ১ জন নাগরিক রয়েছেন।

লোকমান এফেন্দি রামলি আরও জানান, যে অ্যাপার্টমেন্টে তারা বসবাস করছিলেন সেটি বসবাসের অযোগ্য। চারদিকে ময়লা-আবর্জনার স্তূপ ও তীব্র দুর্গন্ধের কারণে সেখানে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই স্থানীয়ভাবে নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দাতা বা নিয়োগকর্তাদের বিরুদ্ধে ‘৩৬০ ডিগ্রি’ কঠোর অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ধারা ১৫(১)(সি) অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত