ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ । ১৩০ জন

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হুগুলিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জেলার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) ও অজ্ঞাত একজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের হুগুলিয়া মার্কাস মসজিদ এলাকায় ইট ভাঙার ট্রাক্টরকে পিছন থেকে স্টার লাইন পরিবহনের এক বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ছিটকে সড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. জাকির হোসেন বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। আর নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।