ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় ট্রলি উল্টে একই পরিবারের তিন নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩১ বিকাল

Link Copied!

কুমিল্লার তিতাস উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: রিনা আক্তার (৩৫), শুক্কুর আলীর স্ত্রী, রুজিনা আক্তার (৩০), ইমন মিয়ার স্ত্রী, সামছুন নাহার (৪০), ফারুক মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। তখন রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে উল্টে নদীতে নারীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই রিনা আক্তার ও রুজিনা আক্তার নিহত হন। সামছুন নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঘটনাস্থলে গিয়ে লাশ দেখার পর কান্নায় ভেঙে পড়েন। মর্মান্তিক এই ঘটনায় তিতাস থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা