ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুড়িলে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির যান চলাচল

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৫, ১:২০ বিকাল

Link Copied!

রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তারা সড়কে নেমে এ কর্মসূচি শুরু করেন।

যানজটে ভোগান্তি

হঠাৎ অবরোধের কারণে বিশ্বরোডের প্রধান সড়ক এবং আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন অফিসগামীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ মানুষ। দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় অনেক যাত্রী হেঁটেই গন্তব্যে যেতে বাধ্য হন, কেউবা বিকল্প উপায়ে পৌঁছানোর চেষ্টা করেন।

পুলিশের হস্তক্ষেপ

ভাটারা থানা পুলিশ জানায়, শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভে নামেন। তাদের সড়ক থেকে সরাতে চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের দাবি

শ্রমিকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। কর্তৃপক্ষ দ্রুত তাদের পাওনা পরিশোধ না করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো