ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

কালীগঞ্জে ক্ষতিগ্রস্তদের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:২৮ বিকাল

Link Copied!

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা।

এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয়সহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ওই সময় ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অন্যান্যরা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে। যে-সব জমির দাম ১০ লাখ টাকা, সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ। তাই মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানানো হয়।

পরে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সব রুটের যানচলাচল। এরপর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আগামী সোমবার জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি সমাধানে আলোচনা করার আশ্বাস দিলে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স